হবিগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ হত্যা মামলার আসামি উধাও

হবিগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ হত্যা মামলার আসামি উধাও

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৩/১০/২০২৬ ২১:২০:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পুর্ব ইউনিয়নের বানেশ্বর বিশ্বাসের পাড়া মহল্লায় জাকির মিয়া (৪৫) নামে এক হত্যা মামলার আসামী হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আসামি জাকিরকে গ্রেফতার করা হলেও জাকির কৌশলে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। 

সেমবার দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।এছাড়াও হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যাওয়ায় পুলিশ জাকিরের পরিবারসহ স্বজনদের সঙ্গে অশুভ আচরণ করেছে বলেও অভিযোগ উঠেছে। 

জাকির মিয়া বানেশ্বর বিশ্বাসের পাড়া মহল্লার মৃত রহমান মিয়ার পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে- হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গত ১৯ সেপ্টেম্বর নিহত হন তোফাজ্জুল মিয়া (৩০)। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তোফাজ্জুল মিয়া উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দিঘির পূর্ব পাড় এলাকার মৃত মতিবুর রহমানের ছেলে। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামি করা হয় জাকিরকে। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে ধতে অভিযান চালায় তার বাড়িতে। অভিযানকালে তাকে গ্রেফতার করা হলেও কৌশলে হ্যান্ডকাপসহ পালিয়ে যায় সে।

এ বিষয়ে বানিয়াচং ৩নং দক্ষিণ পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ছামির আলী বলেন- হত্যা মামলায় অন্যায়ভাবে জাকিরের নাম দেয়া হয়েছে। সে ওই ঘটনার সঙ্গে জড়িত না। তবুও পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে তাকে ধরতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগায়। এক পর্যায়ে জাকির পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে আমি বিষয়টি জানতে পেরে হ্যান্ডকাপটি উদ্ধার করে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকসহ পুলিশ সদস্যের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আসামি জাকির হ্যান্ডকাপসহ পালিয়ে যায়নি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।’

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad