হবিগঞ্জে শেয়ালের তাণ্ডব, নারী ও শিশুসহ আহত ৩২

হবিগঞ্জে শেয়ালের তাণ্ডব, নারী ও শিশুসহ আহত ৩২

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/১০/২০২৬ ১২:৩৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের আকস্মিক আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৩০ থেকে ৩২ জন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, নকলাউক, সাতাউক, মুড়িয়াউক ও কাশিমপুর গ্রামে লোকালয়ে ঢুকে পড়া শেয়ালগুলো পথচারী ও বাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন বুধবার (১৪ অক্টোবর)প্রথম সিলেট কে জানান,  শেয়ালের কামড়ে আহতরা সন্ধ্যার পর থেকে হাসপাতালে আসতে শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩০-৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৪-৫ জনকে উন্নত চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

​এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সন্ধ্যার পর চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এলাকাবাসী।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad