না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান

না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান

প্রথম ডেস্ক

২৫/১০/২০২৬ ১৪:৩৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন। গতকাল ২৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন।

বদিউল আলম খোকন জানান, আজ রোববার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বি এইচ নিশানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে পরিচালক হিসেবে কাজ করেছেন বি এইচ নিশান। তার পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ ও ‘নারীর শক্তি’।

১৯৯৮ সালে মুক্তি পায় তার পরিচালিত ‘বদলা নেব’। এর দুই বছর পর, ২০০০ সালে দর্শকদের সামনে আসে ‘রাজা রানী’। দীর্ঘ বিরতি শেষে ২০২১ সালে তিনি নির্মাণ করেন ‘নারীর শক্তি’ সিনেমাটি।

শুধু পরিচালনাতেই সীমাবদ্ধ ছিলেন না বি এইচ নিশান। চলচ্চিত্রের চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ রচনার কাজেও যুক্ত ছিলেন তিনি।প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ‘লাল বাদশা’ সিনেমার কাহিনি ও সংলাপ রচনাতেও তার অবদান ছিল। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রাঙ্গনে একজন অভিজ্ঞ নির্মাতার প্রয়াণ ঘটল।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad