জগন্নাথপুরে এনসিপি’র ১০৬ সদস্যের সমন্বয় কমিটি গঠন
Led Bottom Ad

জগন্নাথপুরে এনসিপি’র ১০৬ সদস্যের সমন্বয় কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৩/০২/২০২৬ ১৩:০২:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

​সুনামগঞ্জ জেলা এনসিপি’র আহ্বায়ক ও হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী এবং সদস্য সচিব রামেন্দু মজুমদার দলীয় প্যাডে আগামী ৩ মাসের জন্য এই সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছেন।

​নবগঠিত কমিটিতে সৈয়দ মনিরুজ্জামান মনিরকে প্রধান সমন্বয়কারী এবং মাহমুদুল হাসান তুহিনকে সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মনোনীত করা হয়েছে। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন লিপন আহমেদ, ইজাজ আহমেদ, মো. ফয়জুর রহমান, মো. ইমরান আহমদ, ডা. শাহীন আহমদ, মো. সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন মাসুম বিল্লাহ, মো. হযরত আলী, মো. নুনু মিয়া, মো. নিজাম মিয়া, মো. শাহ আলম, মো. আলী হায়দার এবং মো. জাহাঙ্গীর আলম রানা। কমিটিতে আরও রয়েছেন বেশ কয়েকজন সিনিয়র সদস্য ও সক্রিয় কর্মী।

​কমিটির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান তুহিন বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্তস্নাত এই দেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যে সেবা ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তা ফিরিয়ে দিতে এনসিপি কাজ করে যাবে। বিশেষ করে ছাত্র-জনতার অংশগ্রহণে দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি জনমুখী রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

​দলীয় সূত্র জানায়, জগন্নাথপুরে নতুন এই কমিটি গঠনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থী ও নির্বাচনি এজেন্ডা বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে তৃণমূল পর্যায়ে জনমত তৈরিতে কাজ করবে এই সমন্বয় কমিটি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad