ড্রোনের চোখে নির্বাচনী এলাকা: সুনামগঞ্জে বিজিবির আধুনিক নিরাপত্তা
Led Bottom Ad

ড্রোনের চোখে নির্বাচনী এলাকা: সুনামগঞ্জে বিজিবির আধুনিক নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০২/২০২৬ ১৭:০৯:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ৪টি সংসদীয় আসনের ১০টি উপজেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গত ৩১ জানুয়ারি থেকে মোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য পূর্ণ মাত্রায় মোতায়েন করা হয়েছে।


​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়া একটি সীমান্তবর্তী উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে টহল দিচ্ছে। বাকি ৬টি উপজেলায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে বিজিবি 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে কাজ করছে।


​গত ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি সদস্যরা নিজ নিজ বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিবিড়ভাবে রেকি (পর্যবেক্ষণ) কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।


​এবারের নির্বাচনে বিজিবি’র কার্যক্রমে আধুনিক প্রযুক্তির বিশেষ সংযোজন লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা বডি অর্ন ক্যামেরা ব্যবহার করছেন, যা প্রতিটি মুহূর্তের কার্যক্রম রেকর্ড করবে। এছাড়া আকাশপথে সার্বক্ষণিক নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন। এর ফলে দুর্গম এলাকা ও সীমান্ত সংলগ্ন কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


​সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন "বিজিবি সদস্যরা নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।"


​স্থানীয় সচেতন মহলের মতে, বিজিবি’র এই ব্যাপক তৎপরতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad