ছাতক-দোয়ারার মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে আব্দুস সালাম মাদানীর বিকল্প নেই
Led Bottom Ad

ছাতক-দোয়ারার মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে আব্দুস সালাম মাদানীর বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৭/০২/২০২৬ ১১:৪৬:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক উপজেলার দোলারবাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে তাঁরা এই দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেন, “দীর্ঘ ৫৪ বছর ধরে ছাতক ও দোয়ারাবাজারের মানুষ অবহেলা আর বৈষম্যের শিকার। এই জনপদের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মাদানী এখন সময়ের দাবি। তিনি নির্বাচিত হলে এই এলাকার প্রতিটি মানুষ নাগরিক সুযোগ-সুবিধার সুফল ভোগ করবে।”

প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, “আমরা এই দুই উপজেলার মানুষের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। ছাতক-দোয়ারার উন্নয়নের দায়িত্ব এখন ১১ দলীয় জোটের। আমরা নির্বাচিত হলে এ অঞ্চলকে বৈষম্যমুক্ত করে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তর করব। মানুষের ভাগ্যোন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্য বক্তব্যে বক্তারা বলেন, সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার ঢেউ এখন ছাতক-দোয়ারার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। সাধারণ ভোটাররা এখন পরিবর্তনের অপেক্ষায় আছেন। সালাম মাদানী নির্বাচিত হলে এই অঞ্চলে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটবে।

দোলারবাজারের এই সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad