তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন: কামরুল
Led Bottom Ad

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন: কামরুল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৭/০২/২০২৬ ১৮:৫৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলার সদর মধ্যবাজারে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভা আয়োজিত হয়।

​জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, "দেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে আপনাদের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।"

​ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন,​কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান।

​তৃণমূলের শক্তি প্রদর্শনীতে রূপ নেওয়া এই জনসভায় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার ও মোশাহিদ তালুকদার। এছাড়া ধর্মপাশা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল প্রমুখ।

​অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুল ইসলাম কাঞ্চন, মধ্যনগর যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন এবং ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর হক মজুমদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক।

​বক্তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবি জানান এবং নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad