ছাতকে সড়ক অবরোধ করে জামায়াতের বিক্ষোভ
Led Bottom Ad

বিএনপি নেতার বিরুদ্ধে নারী কর্মীদের হয়রানির অভিযোগ

ছাতকে সড়ক অবরোধ করে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৭/০২/২০২৬ ২২:৪২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচনি প্রচারণার সময় নারী কর্মীদের হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ও ধারণ বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজ রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাতে গৌবিন্দগঞ্জ ও ধারণ বাজারে শত শত নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

​এ বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেন, “নির্বাচনি প্রচারণার সময় আমাদের নারী কর্মীদের সঙ্গে বিএনপির এক নেতার এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার প্রতিবাদে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

​তবে অভিযোগের বিষয়ে জানতে উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজ রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দুই দলের কর্মীদের মধ্যে এমন উত্তেজনা সাধারণ ভোটারদের মনে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad