নৌকার বিকল্প এখন লাঙ্গল: আওয়ামী লীগ ভোটারদের প্রতি জাপা প্রার্থীর আহবান
Led Bottom Ad

নৌকার বিকল্প এখন লাঙ্গল: আওয়ামী লীগ ভোটারদের প্রতি জাপা প্রার্থীর আহবান

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০২/২০২৬ ০০:৩৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটির লাখ লাখ ভোটার এদেশেরই নাগরিক। এবার নির্বাচনে নৌকা প্রতীক না থাকলেও মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের পক্ষের প্রতীক হিসেবে ‘লাঙ্গল’ মাঠে রয়েছে। তিনি আওয়ামী লীগের সমর্থকদের নৌকার বিকল্প হিসেবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও-শ্রীপুর বাজার, মঙ্গলপুর, মজুরবাজার ও যুগীরগাঁও পয়েন্টে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

​জাহাঙ্গীর আলম বলেন, “শেখ হাসিনা দেশে নেই, কিন্তু তাঁর ভোটাররা এদেশেই আছেন। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ সহ-অবস্থানের পরিবেশ সৃষ্টি করব। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে মিথ্যা মামলায় হয়রানি হতে দেব না—এটি আমার অঙ্গীকার।”

​তিনি আরও বলেন, ছাতক ও দোয়ারাবাজারের উন্নয়নে লাঙ্গল প্রতীকের বিজয়ের বিকল্প নেই। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

​গণসংযোগকালে তাঁর সঙ্গে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad