সুনামগঞ্জে প্রাইভেটকারে মিলল ৫৪ কেজি গাঁজা
Led Bottom Ad

মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জে প্রাইভেটকারে মিলল ৫৪ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০২/২০২৬ ১৮:৩৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ শহরের প্রবেশমুখ ওয়েজখালি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃত মাদক কারবারির নাম বিল্লাল (২৪)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আহমদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদকের একটি বড় চালান প্রাইভেটকার যোগে সুনামগঞ্জ শহরে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ মডেল থানাধীন ওয়েজখালি বাজারের বলাকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ওত পেতে থাকে র‍্যাবের একটি চৌকস দল।

​বেলা ১১টা ১৫ মিনিটে একটি সন্দেহভাজন সাদা প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয় র‍্যাব। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে পেছনের ডালা ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালক বিল্লালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে সুনামগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, র‍্যাবের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad