‘আওয়ামী লীগ মিত্র, জামায়াত বন্ধু নয়’
Led Bottom Ad

দিরাইয়ে নাছির চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

‘আওয়ামী লীগ মিত্র, জামায়াত বন্ধু নয়’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০২/২০২৬ ১৯:৪১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, “বিএনপি ও আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল, তারা আমাদের মিত্র। আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু জামায়াত আমাদের বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি।”

​রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী মাঠের এই চূড়ান্ত মুহূর্তে জামায়াতকে নিয়ে তাঁর এমন সরাসরি ও কঠোর অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে নাছির চৌধুরী বলেন, “দীর্ঘ ৫০ বছর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের কাছে শেষবারের মতো সুযোগ চাইছি। এটিই আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আমি আর কোনোদিন ভোট চাইতে আসব না।”

অতীতের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, “আমি বা সুরঞ্জিত সেনগুপ্ত—আমরা দুজনেই বিরোধী দলে থাকায় দিরাই-শাল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের বিশেষ দায়িত্ব নিয়েছেন।”

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুপুর থেকেই দিরাই বাজারের অলিগলি ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, অ্যাডভোকেট আব্দুল হক, অধ্যক্ষ শেরগুল আহমেদসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

​জনসভার শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকলেও ভোটাররা এখন পরিবর্তনের অপেক্ষায় আছেন এবং ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের জয় নিশ্চিত করবেন।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad