‘চাঁদাবাজমুক্ত ছাতক–দোয়ারা গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই’
Led Bottom Ad

নির্বাচনী সমাবেশে আব্দুস সালাম মাদানী

‘চাঁদাবাজমুক্ত ছাতক–দোয়ারা গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই’

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৯/০২/২০২৬ ২১:৫৯:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ছাতক–দোয়ারা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।


সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আব্দুস সালাম মাদানী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ছাতক–দোয়ারার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। যারা ক্ষমতায় এসেছে, তারা বারবার আশ্বাস দিয়ে মানুষকে হতাশ করেছে। এলাকার সম্পদ লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিল করা হয়েছে। এখন নতুন রূপে আবার তারা মানুষের সামনে আসছে।


তিনি আরও বলেন, ছাতক–দোয়ারার মানুষ আর বঞ্চিত হতে চায় না। মানুষ এখন সচেতন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।


নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজারে চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। যুবক–যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দুই উপজেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ এবং পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।


পরে বিকেলে ছাতক উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশেও বক্তব্য দেন আব্দুস সালাম মাদানী। সেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad