সুনামগঞ্জ–১ আসনে দুই দলের শেষ নির্বাচনী জনসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির মনোনীত প্রার্থীরা পৃথকভাবে শেষ দিনের নির্বাচনী জনসভা করেছেন।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমেদ খানের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। একই দিন বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়।
পৃথক এসব জনসভায় প্রার্থীরা প্রধান অতিথির বক্তব্যে নিজ নিজ দলের নীতি, আদর্শ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভোটারদের কাছে সমর্থন ও ভোট চান।
জনসভাগুলোতে দুই দলের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৫৫৫ জন। এসব ভোটার ১৭৭টি ভোটকেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকায় নির্ধারিত সময় অনুযায়ী শিগগিরই সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: