তাহিরপুরে যাদুকাটা নদীতে বালু উত্তোলনকালে নৌকাসহ আটক -২
সুনামগঞ্জের সর্ববৃহৎ খনিজ বালু পাথরের নদী যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাহিরপুর থানা পুলিশের অভিযানের দুই বালুখেকোকে আটক করা হয়েছে। রবিবার( ১৩ জুলাই) ভোর ৪টার সময় তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন এর নেতৃত্বে, পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে বালুখেকোদের কে আটক করা হয়। এসময় বালু ভর্তি একটি নৌকা জব্দ করে পুলিশ।
আটককৃত আসামিরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন সোহালা গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন,একই ইউনিয়নে কুনাটছড় গ্রামের মৃত নূরুল ইসলাম এর ছেলে আব্দুল কাদির।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, আসামিদ্বয়কে জেল হাজতে পাঠানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: