দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লো.পুড়ে নি কুরআন শরীফ
Led Bottom Ad

দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লো.পুড়ে নি কুরআন শরীফ

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১০/০২/২০২৬ ২১:০৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়লেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। গ্রামের আশরাফ আলীর বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষতি হয়ে যায়।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আগুনে সবকিছু ভস্মীভূত হলেও আশ্চর্যজনকভাবে একটি ঘরে থাকা পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


এদিকে আগুনে সবকিছু পুড়ে গেলেও একটি ঘরের ভেতরে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad