হাওরপাড়ে ভোট উৎসবে সামিল হবেন ২১ লাখ ভোটার
Led Bottom Ad

হাওরপাড়ে ভোট উৎসবে সামিল হবেন ২১ লাখ ভোটার

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

১১/০২/২০২৬ ২২:৫২:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার শেষ। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী থেমে গেছে মাইকিং, পথসভা ও গণসংযোগ। কয়েক সপ্তাহ ধরে সরগরম থাকা ভোটের মাঠে এখন নেমেছে এক ধরনের নিস্তব্ধতা।


সুনামগঞ্জ জেলার প্রায় ২১ লাখ ভোটার আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে ভোট দিতে শুরু করবেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় ফিরেছেন। শহরের তরুণ ভোটাররা দলবেঁধে কেন্দ্রে যাওয়ার পরিকল্পনা করছেন।


এবার জেলার পাঁচটি আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭২০টি ভোটকেন্দ্র রয়েছে। দুর্গম যাতায়াত ও সীমান্ত সংলগ্নতার কারণে ৪৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, ভোটগ্রহণে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


ভোটার বুরহান উদ্দিন বলেন, ‘‘দীর্ঘদিন পর ভোট দিতে যাচ্ছি। আনন্দ নিয়ে পরিবারের সবাই ভোট দেব এবং প্রিয় প্রার্থীকে সমর্থন করব।’’

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad