‘আমি আশাবাদী’-শাল্লায় ভোটদান পরবর্তী শিশির মনির
Led Bottom Ad

‘আমি আশাবাদী’-শাল্লায় ভোটদান পরবর্তী শিশির মনির

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০২/২০২৬ ১২:২৯:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজ এলাকায় ভোট দিয়েছেন।


বৃহস্পতিবার সকাল ৮টায় শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।


ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির বলেন, তাঁর নির্বাচনী এলাকায় সাধারণ ভোটাররা যেভাবে তাঁর সঙ্গে ছিলেন, তাতে তিনি আশাবাদী। দিন শেষে জনগণের বিজয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা জানিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।


সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


উল্লেখ্য, দিরাই–শাল্লা আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad