ভোট কেনার অভিযোগ
ধর্মপাশায় সেনা অভিযানে বিএনপি নেতা আটক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশ থেকে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলকে আটক করেছে সেনাবাহিনী।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী টাকা-পয়সা লেনদেনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ্ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, “সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে আমি থানার বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।”
অন্যদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী দাবি করেছেন, আটকের খবর পেয়ে তারা ধর্মপাশা থানায় যাচ্ছেন।
এ রহমান
মন্তব্য করুন: