সুনামগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার
Led Bottom Ad

যাত্রীবেশে খুনের চেষ্টা

সুনামগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/০২/২০২৬ ১৭:২৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


সুনামগঞ্জ শহরের হাজীপাড়া এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই ও চালককে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনায় মূল দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে এক সফল অভিযানের মাধ্যমে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারসহ অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়।


​গত ০৮ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভা এলাকা থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে একটি অটোরিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছানোর আগেই হাজীপাড়া এলাকায় নির্জন রাস্তার সুযোগ নিয়ে ছিনতাইকারীরা চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চালককে রাস্তায় ফেলে দিয়ে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


​ঘটনার পরপরই সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ-এর নেতৃত্বে বিশেষ তদন্ত দল মাঠে নামে। আধুনিক তথ্য-প্রযুক্তি এবং ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। ১৪ ফেব্রুয়ারী দুপুরে শহরের গোপন আস্তানা থেকে ছিনতাইয়ে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ছিনতাই করা গাড়ি আড়াল করার অভিযোগে সংশ্লিষ্ট গ্যারেজ মালিককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


​সুনামগঞ্জ মডেল থানার ওসি রতন শেখ জানান "আমরা অপরাধীদের শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছি। ছিনতাইকারীরা অত্যন্ত ধূর্ত হলেও পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।"

পি ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad