কলিম উদ্দিন মিলনকে মন্ত্রী পরিষদে দেখতে চান ছাতক-দোয়ারাবাজারবাসী
Led Bottom Ad

সুনামগঞ্জ-৫ আসনে ভূমিধস বিজয়

কলিম উদ্দিন মিলনকে মন্ত্রী পরিষদে দেখতে চান ছাতক-দোয়ারাবাজারবাসী

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০২/২০২৬ ২০:৩৭:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ভূমিধস বিজয় অর্জন করেছেন সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। ৫৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার পর, এখন স্থানীয় সর্বস্তরের মানুষের দাবি—যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে নতুন মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হোক।

​ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, কলিম উদ্দিন মিলন একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।

ছাতক শহরের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “মিলন সাহেব ছাতক-দোয়ারাবাজারের মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকেন। এবার তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা ছাতকবাসী তাকে মন্ত্রী পরিষদে দেখতে চাই, যাতে পুরো এলাকার উন্নয়নের গতি আরও বৃদ্ধি পায়।”

​দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল বারী বলেন, “আমাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কলিম উদ্দিন মিলনের কোনো বিকল্প নেই। যোগ্য ব্যক্তি হিসেবে তাকে মন্ত্রী করলে আমরা সম্মানিত বোধ করব।”

নির্বাচনী ফলাফল ঘোষণার পর কলিম উদ্দিন মিলন তার প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় ছাতক-দোয়ারাবাজারের আপামর জনতার জয়। আমি আপনাদের আস্থার মর্যাদা রাখতে বদ্ধপরিকর।”

​তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হলো ছাতক ও দোয়ারাবাজারকে একটি পরিকল্পিত আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করা। উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যুব কর্মসংস্থান ও মানবিক সেবার নতুন দিগন্ত তৈরি করব।”

​উল্লেখ্য, কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ১ লক্ষ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad