সুনামগঞ্জে টাকা না পেয়ে মাকে মারধর ও প্রাণনাশের হুমকি
Led Bottom Ad

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জে টাকা না পেয়ে মাকে মারধর ও প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৬/০২/২০২৬ ১৯:৫৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক মা। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা জয়বানু আক্তার (৬০) তার ছেলে মো. ওয়াসিম (৩০)-এর বিরুদ্ধে রোববার বিকেলে এই অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায় তিন বছর ধরে নিজেকে হিজরা পরিচয় দিয়ে জীবনযাপন করছে। গত দুই সপ্তাহ ধরে সে তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার রাত নয়টার দিকে ওয়াসিম তার মা, বড় ভাই ও ভাবীকে মারধর করে এবং বসতঘরের মালামাল ভাঙচুর করে। এছাড়া টাকা না দিলে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে।

মা জয়বানু আক্তার জানান, "আমার ছেলে মদ, গাঁজাসহ সব ধরণের মাদক সেবন করে। টাকা না পেয়ে সে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করেছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।"

ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, "অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য এটি ধর্মপাশা থানার ওসির কাছে পাঠানো হয়েছে।"

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, "মাদকাসক্ত হয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করাতে হবে। অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad