দোয়ারাবাজারে প্রীতি ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন টিম ‘এ’
Led Bottom Ad

দোয়ারাবাজারে প্রীতি ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন টিম ‘এ’

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/০২/২০২৬ ১৭:১৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে এক উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরীফপুর খেলার মাঠে এই বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই ম্যাচে সুরমা ইউনিয়নের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা অংশগ্রহণ করেন। উপস্থিত খেলোয়াড়দের নিয়ে গঠিত টিম ‘এ’ ও টিম ‘বি’-এর মধ্যে ২০ ওভারের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টিম ‘বি’-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ‘এ’।

ম্যাচটিতে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেন সৌদি আরব প্রবাসী ফখরুল ইসলাম আলমগীর। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই ছিল এর প্রধান লক্ষ্য। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে যে মান-অভিমান সৃষ্টি হয়েছিল, তা দূর করে পুনরায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তানভীর আহমেদ,উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য ফাহাদ ইসলাম প্রমুখ।

আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চা এলাকার তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad