সুনামগঞ্জে পুলিশি অভিযানে ৩ বালু খেকো আটক: ২ নৌকা জব্দ
Led Bottom Ad

সুনামগঞ্জে পুলিশি অভিযানে ৩ বালু খেকো আটক: ২ নৌকা জব্দ

প্রীতম দাস, সুনামগঞ্জ

১৮/০২/২০২৬ ২১:৪১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ বালু ও মাটি ব্যবস্থাপনা বিরোধী বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা (সেইভ নৌকা) জব্দ করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই হাফিজুল ইসলাম ও পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ঘটনাস্থল থেকে তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হোসেনপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে রতন মিয়া (২৫), আমবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মনির (১৯)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮, জি আর নং-৩৮)। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad