সাবেক এমপি মানিকের সঙ্গে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট শহরের এয়ারপোর্ট রোডস্থ মুহিবুর রহমান মানিকের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল হামিদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর।
সাক্ষাৎকালে সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আইন অঙ্গনের নেতৃত্বে তাঁদের এই দায়িত্বশীল ভূমিকা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবী সমিতির অগ্রযাত্রাকে আরও বেগবান ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নবনির্বাচিত নেতৃবৃন্দও তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: