দিরাইয়ে অটোরিকশা উল্টে বৃদ্ধা নিহত, আহত ৪
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে পারুল বালা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামে ব্রিজসংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত পারুল বালা শাল্লা উপজেলার ভোলানগর গ্রামের সুকেশ দাসের স্ত্রী। তিনি তাঁর মেয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আহতরা হলেন—সিপা দাস (১৩), পুলনা দাস (৩০), নির্জন দাস (৬) ও নিকলেট দাস (২৫)।
স্থানীয়রা জানান, গ্রামের ভেতরের সড়কে চলাচলের সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পারুল বালা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: