দোয়ারাবাজারে ইফতারিকে ঘিরে বিকেলের ব্যস্ততা: উৎসবমুখর রমজানের চিরচেনা রূপ
Led Bottom Ad

দোয়ারাবাজারে ইফতারিকে ঘিরে বিকেলের ব্যস্ততা: উৎসবমুখর রমজানের চিরচেনা রূপ

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/০২/২০২৬ ১৯:২৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পবিত্র মাহে রমজান শুরু হতেই বদলে গেছে মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার চিত্র। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিয়াম সাধনার এই মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকায় দিনের বেলায় খাবারের দোকানগুলোতে জনসমাগম না থাকলেও বিকেল গড়াতেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আত্মশুদ্ধির প্রত্যাশায় রোজা রাখা মানুষের প্রধান ব্যস্ততা এখন বিকেলের ইফতারিকে ঘিরে।

রমজানের শুরু থেকেই দোয়ারাবাজারের হোটেল-রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানগুলো দিনের বেলা বন্ধ থাকলেও আসরের নামাজের পর থেকেই বাণিজ্যিক এলাকা ও বাজারসংলগ্ন সড়কগুলোতে ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা। বাহারি সব জিলাপি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ ও হালিমসহ হরেক রকম মুখরোচক খাবারে ভরে উঠছে দোকানগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানে টাঙানো হয়েছে ‘খোশ আমদেদ মাহে রমজান’ লেখা ব্যানার। ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ক্রেতাদের ভিড় ততই বাড়তে থাকে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজানকে কেন্দ্র করে তাঁদের বিক্রি কয়েকগুণ বেড়েছে। অপরদিকে রোজাদারেরা পরিবারের জন্য পছন্দের ইফতারি কিনতে ভিড় করায় বিকেলের দোয়ারাবাজার যেন ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ধর্মীয় উৎসবের আমেজ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad