ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ: আহত ৭
Led Bottom Ad

সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ সংঘর্ষ: আহত ৭

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/০২/২০২৬ ২১:৫৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার লেভার পাড়া ও দক্ষিণ বাগবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িঘর ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলাকার সাধারণ বাসিন্দারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় প্রতিনিয়ত এ ধরনের মারামারির ঘটনা ঘটায় তাঁরা সর্বদা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে ঘটনার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে বর্তমানে এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad