সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সদস্যগণ ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহিদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামায় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: