সুনামগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত শহিদ মিনার
Led Bottom Ad

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শ্রদ্ধা

সুনামগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত শহিদ মিনার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/০২/২০২৬ ১৩:১৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বেলা বাড়ার সাথে সাথে আইনজীবীদের একটি বিশাল মিছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে রাজপথ মুখরিত করে শহিদ মিনার চত্বরে এসে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে আইনজীবীরা সারিবদ্ধভাবে শহিদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ মিনার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের প্রথম সোপান ছিল ভাষা আন্দোলন এবং ‘জয় বাংলা’ স্লোগান আমাদের জাতীয় জাগরণের চিরন্তন প্রতীক। তাঁরা অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এ কর্মসূচিতে জেলা আইনজীবী অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট খায়রুল কবির রুমেন, এডভোকেট আব্দুল করিম, এডভোকেট নান্টু রায়, এডভোকেট কাচা মিয়া ও এডভোকেট আব্দুল খালেকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ ও ভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে আইনজীবীরা মিনার এলাকা ত্যাগ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad