জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জামালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি দপ্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধনমিয়া ও গোলাম রব্বানী আফিন্দীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। এছাড়াও যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: