তাহিরপুর নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "জনগণ আমাকে যে বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাব।"
তিনি তাহিরপুরসহ পুরো সংসদীয় আসনের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত এমপির নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: