ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা
Led Bottom Ad

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/০২/২০২৬ ১৭:১৫:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আইজল নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে এই দণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও ভূমিসংক্রান্ত যেকোনো অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad