সুনামগঞ্জে চার সংসদ সদস্যকে সংবর্ধনা
Led Bottom Ad

‘জনগণই আসল স্যার’

সুনামগঞ্জে চার সংসদ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/০২/২০২৬ ২১:১৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জকে একটি উন্নত, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলার নবনির্বাচিত চার সংসদ সদস্য। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যগণ তাঁদের বক্তব্যে বলেন, "আমরা জনগণের সেবক, জনগণের সেবার জন্যই নিয়োজিত হয়েছি। অনেক সময় 'স্যার' না বললে আমরা রেগে যাই, কিন্তু প্রকৃত স্যার হচ্ছেন জনগণ।"

তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সাথে সুর মিলিয়ে ‘সবার আগে সুনামগঞ্জ’ স্লোগান বাস্তবায়নে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জের প্রতি অবহেলার চিত্র তুলে ধরে বলেন, এ জেলা থেকে প্রতি বছর কৃষি ও প্রাকৃতিক সম্পদ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব ও অবদান জাতীয় অর্থনীতিতে যুক্ত হয়, অথচ এখানকার সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসকের তীব্র সংকট রয়েছে।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "আপনারা সংসদে জেলার এই ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলুন যাতে সুনামগঞ্জ একটি উন্নত জেলায় পরিণত হয়।" জবাবে সংসদ সদস্যগণ জেলার স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।

এছাড়া সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নূরুল জানান, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট বিভাগের মধ্যে দিরাই উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad