তাহিরপুরে শ্রীপুর ডিহিভাটি ভূমি অফিসে চুরি, আটক ১
Led Bottom Ad

তাহিরপুরে শ্রীপুর ডিহিভাটি ভূমি অফিসে চুরি, আটক ১

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৩/০২/২০২৬ ১৬:১৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলীগাঁও এলাকায় অবস্থিত শ্রীপুর ডিহিভাটি ভূমি অফিসে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় লোকজন।


রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক নয়টার দিকে এ ঘটনা ঘটে। চোরেরা অফিসের গ্রিলের তালা ভেঙে একটি আইপিএস ব্যাটারি, একটি গ্যাস সিলিন্ডার চুলা ও একটি ইলেকট্রিক কেটলি নিয়ে যায়। কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।


মামলার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি কর্মদিবস শেষে দুই দিনের সরকারি ছুটিতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস বন্ধ করে যান। রোববার সকালে অফিস সহায়ক ইমরান বেগম সালেহা তালা খুলে ভেতরে প্রবেশ করলে একজনকে অফিসের ভেতরে দেখতে পান। বাধা দিলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও মোটরসাইকেলচালকেরা ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করেন।


এ ঘটনায় ভূমি অফিসের কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং–১৩)।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad