ছায়ার হাওরে মোবাইল কোর্ট অভিযানে প্রভাবশালী এক মাটি ব্যবসায়ীকে জরিমানা
Led Bottom Ad

ছায়ার হাওরে মোবাইল কোর্ট অভিযানে প্রভাবশালী এক মাটি ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০২/২০২৬ ১৭:৩৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার দায়ে আমির মিয়া নামে এক প্রভাবশালী মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের ছায়ার হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসাকপুর আলমপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া দীর্ঘদিন ধরে ছায়ার হাওর সংলগ্ন ফসলি জমি থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করে আসছিলেন, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ইউএনও পিয়াস চন্দ্র দাস সংবাদমাধ্যমকে জানান, কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন যে, এর ফলে এলাকায় অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad