শাল্লায় গ্যাস সংকট চরমে,ভোগান্তিতে সাধারণ মানুষ
Led Bottom Ad

শাল্লায় গ্যাস সংকট চরমে,ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৪/০২/২০২৬ ১৩:৫৮:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাল্লাসহ হাওরাঞ্চলে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে সিলিন্ডার না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কোথাও কোথাও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগও উঠেছে।


শাল্লা সদর উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজার ঘুরে গতকাল দেখা যায়, অধিকাংশ দোকানে গ্যাস সিলিন্ডার নেই। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে।


ঘুঙ্গিয়ারগাঁও বাজারের গ্যাস ব্যবসায়ী উত্তম রায় বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি আমরা পাঁচটি করে সিলিন্ডার পেয়েছিলাম। এরপর আর কোনো সরবরাহ পাইনি।” একই কথা জানান ডি আর এন্টারপ্রাইজের সজল রায় ও মোল্লা এন্টারপ্রাইজের ইস্কান্দর মোল্লা।


বাজারের এক হোটেলমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন তাঁর দুটি সিলিন্ডার প্রয়োজন হয়। কিন্তু বাজারে না পেয়ে পাশের উপজেলা আজমিরীগঞ্জএর পাহাড়পুর বাজার থেকে প্রতিটি ২ হাজার ৮০০ টাকায় কিনতে হয়েছে। “এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে,” বলেন তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াষ চন্দ্র দাস ‘প্রথম সিলেট’ কে বলেন, সারা দেশেই গ্যাসের সংকট চলছে। বিষয়টি তিনি জানেন এবং পাশের দিরাইউপজেলা থেকে গ্যাস সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad