জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ
Led Bottom Ad

জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০২/২০২৬ ২২:০২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে 'করিম ফাউন্ডেশন ট্রাস্ট'। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিক আব্দুল করিম গনির পৈতৃক নিবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ২ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহান আহমদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরপুরসহ পার্শ্ববর্তী খালিশাপাড়া, নোয়াপাড়া, মোজাহিদপুর, রমাপতিপুর ও উলুকান্দি গ্রামের নিম্নআয়ের মানুষের হাতে পরিবারপ্রতি নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী আব্দুল মঈন, প্রবীণ সাংবাদিক আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, অমিত দেব, আলী আহমদ ও সুমিত রায়।

সাংবাদিক এনামুল হক রেনু’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল হক।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি জানান, ২০২২ সাল থেকে যাত্রা শুরু করা এই ট্রাস্ট নিয়মিতভাবে বন্যা পুনর্বাসন, গৃহনির্মাণ, চিকিৎসাসেবা ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছে। কেবল দেশেই নয়, এই ট্রাস্টের মানবিক কার্যক্রম বিস্তৃত হয়েছে লন্ডন সিটির গৃহহীনদের ফুড ব্যাংক থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত গাজার মানবিক সাহায্য পর্যন্ত। আসন্ন রমজানে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই এই নগদ অর্থ সহায়তার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে এই সেবামূলক কার্যক্রম আরও প্রসারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad