সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে ধীরগতি: সময় বৃদ্ধির আবেদনের প্রস্তুতি পাউবোর
Led Bottom Ad

শঙ্কায় কৃষকরা

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে ধীরগতি: সময় বৃদ্ধির আবেদনের প্রস্তুতি পাউবোর

প্রীতম দাস, সুনামগঞ্জ

২৫/০২/২০২৬ ১৯:৫০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষার প্রধান হাতিয়ার ‘ফসলরক্ষা বাঁধ’ নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ধীরগতির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ প্রকল্পের কাজ অসমাপ্ত রয়ে গেছে। এ অবস্থায় আজ ২৫ ফেব্রুয়ারি পানিসম্পদ মন্ত্রণালয়ে সময় বৃদ্ধির আবেদন করার প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। যদিও পাউবোর দাবি জেলায় মাটির কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে, তবে হাওর আন্দোলনের নেতা ও কৃষকদের মতে বাস্তবে অর্ধেকের বেশি কাজ এখনও বাকি। চলতি বছর প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে জেলায় ৭০২টি প্রকল্প গ্রহণ করা হলেও দিরাই, শাল্লা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার অনেক বাঁধে এখনও মাটি ফেলার কাজই শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল গত ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন বাঁধ পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে জানান, বাঁধের কাজে কোনো 'কম্পেকশন' বা সঠিক ঘনত্ব নিশ্চিত করা হচ্ছে না এবং ক্লোজারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম, গণশুনানি না করা এবং প্রকৃত কৃষকদের বদলে রাজনৈতিক বিবেচনায় লোক নিয়োগের অভিযোগ তুলেছেন হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও স্থানীয় কৃষক নেতারা।

কাজের ধীরগতির কথা স্বীকার করে পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব নয় বলেই সময় বাড়ানোর আবেদন করা হচ্ছে। এদিকে সঠিক সময়ে মজবুত বাঁধ নির্মাণ না হওয়ায় কয়েক লাখ হেক্টর জমির বোরো ফসল নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাওরবাসী।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad