সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে ‘কনডম’ পাওয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
Led Bottom Ad

হোস্টেল সুপারসহ দুই শিক্ষককে অব্যাহতি

সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে ‘কনডম’ পাওয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০২/২০২৬ ২০:১১:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলের বাথরুমে ‘কনডম’ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং দায়িত্বপ্রাপ্তদের অপসারণের দাবিতে বুধবার দিনভর উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। বিক্ষোভকারী শিক্ষার্থীরা একপর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে। পরে তালা খুলে দেওয়া হলেও বিকেলের পর পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যক্ষের দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর একটি দল ওই ছাত্রী হোস্টেলে অস্থায়ীভাবে অবস্থান করেছিল। সেই সময় বাথরুম পরিষ্কার করতে গিয়ে সেনা সদস্যরা কিছু কনডমের প্যাকেট পান বলে দাবি করেন শিক্ষার্থীরা। বিষয়টি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেলে এর আগেও নানা অনৈতিক কার্যক্রম ও অনিয়ম নিয়ে অভিযোগ থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি বেগতিক দেখে বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁর উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে অভিযুক্ত হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad