মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামরুলের
Led Bottom Ad

মধ্যনগরে কর্মকর্তাদের সাথে মতবিনিময়

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামরুলের

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০২/২০২৬ ২০:৪৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মধ্যনগর উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল তাঁর নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অবহেলিত সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়া নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, দেশের উন্নয়নে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিজে আইন মেনে চলা জরুরি। হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ টেকসইভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা দ্রুত মনিটরিং করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানার ওসি শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad