সংস্কারের অভাবে ধ্বংসের মুখে সুনামগঞ্জের শাহী মসজিদ
Led Bottom Ad

সংস্কারের অভাবে ধ্বংসের মুখে সুনামগঞ্জের শাহী মসজিদ

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০২/২০২৬ ২২:০১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় খরচার হাওর পাড়ে অবস্থিত দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক মুক্তিখলা-মল্লিকপুর শাহী জামে মসজিদটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাজমহলের আদলে নির্মিত, নান্দনিক কারুকার্য খচিত এবং তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও বর্তমানে এটি প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মসজিদের দেয়ালে খোদাই করা তথ্য অনুযায়ী, এটি ১৩৫৬ বঙ্গাব্দের ১৫ সেপ্টেম্বর নির্মিত হয়েছিল; সেই হিসেবে এর বয়স ৮০ বছরেরও বেশি।

স্থানীয়রা জানান, তৎকালীন সময়ে পুরান ঢাকার দক্ষ কারিগর দিয়ে প্রায় ৪৫-৫০ লাখ টাকা ব্যয়ে অত্যন্ত শৌখিনভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে বয়সের ভারে জরাজীর্ণ হওয়া ছাড়াও ভূমিকম্পের কারণে মসজিদের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং গম্বুজের পাথরগুলো খসে পড়ার ভয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ে এবং বর্ষা মৌসুমে মসজিদের ভেতরে পানি প্রবেশ করায় মুসল্লিরা চরম দুর্ভোগে পড়েন। মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম ও স্থানীয় প্রবীণরা জানান, এটি এলাকার একমাত্র বড় মসজিদ হওয়া সত্ত্বেও অর্থাভাবে সংস্কার করা সম্ভব হচ্ছে না।

মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম জানান, মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন আর ভেতরে জায়গা সংকুলান হয় না, তার ওপর ভবনটি যেকোনো সময় ভেঙে পড়ার আতঙ্কে থাকেন তারা।

এলাকাবাসীর দাবি, সরকার যেভাবে ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন নিদর্শন রক্ষণাবেক্ষণ করে, তেমনি এই দৃষ্টি নন্দন মসজিদটিকেও সরকারি প্রত্নতত্ত্ব বা ওয়াকফ এস্টেটের অধীনে নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad