সুনামগঞ্জে ড্রেজারে বালু উত্তোলনে সুরমার ভাঙন: গ্রামবাসীর প্রতিরোধের মুখে নৌকা জব্দ
Led Bottom Ad

সুনামগঞ্জে ড্রেজারে বালু উত্তোলনে সুরমার ভাঙন: গ্রামবাসীর প্রতিরোধের মুখে নৌকা জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০২/২০২৬ ২২:১৮:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হরিণাপাটি গ্রামে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে, যার জেরে হুমকিতে পড়েছে স্থানীয় বসতবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বালুভর্তি একটি নৌকা আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী চক্র আইন অমান্য করে ড্রেজার বসিয়ে বালু লুট করায় হরিণাপাটি বাজার সংলগ্ন সড়কের একাংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামবাসী বারবার প্রশাসনকে জানিয়েও প্রতিকার না পেয়ে বুধবার ভোররাতে নিজেরাই অভিযান চালিয়ে বালুভর্তি একটি বড় নৌকা আটক করেন এবং '৯৯৯'-এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন।

হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইব্রাহিম ও জমির আলীর অভিযোগ, ঘরবাড়ি হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে, অথচ প্রভাবশালীদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না।

রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতি রাতে ড্রেজার দিয়ে বালু লুটের কারণে বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন জানান, খবর পেয়ে বালুভর্তি নৌকাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং অবৈধ বালু খেকো চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad