অতিরিক্ত ওজনের যান চলাচলে হুমকিতে শরীফপুর-দোয়ারাবাজার সেতু
Led Bottom Ad

সংস্কারের পরও বাড়ছে ঝুঁকি

অতিরিক্ত ওজনের যান চলাচলে হুমকিতে শরীফপুর-দোয়ারাবাজার সেতু

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৬/০২/২০২৬ ১২:৫৮:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর-দোয়ারাবাজার সড়কের গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘ ২২ বছর পর সংস্কার করা হলেও তা স্থানীয়দের মাঝে স্বস্তির বদলে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের নামে সেতুর মূল পিলার ও কাঠামোগত দুর্বলতা উপেক্ষা করে কেবল উপরের অংশের গর্ত ও ভাঙাচোরা জায়গায় প্রলেপ দেওয়া হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দায়সারা এই সংস্কারের ফলে সেতুর অভ্যন্তরীণ দুর্বলতা আগের মতোই রয়ে গেছে, অথচ এর ওপর দিয়ে প্রতিদিন নিয়মিতভাবে অতিরিক্ত ওজন বহনকারী বালুবাহী ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই সংস্কার কাজে টেকসই কোনো সমাধান না আসায় সেতুটি এখন বড় ধরনের দুর্ঘটনার মুখে দাঁড়িয়েছে।

পথচারীদের অভিযোগ, যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে সংস্কারের নামে মূলত সরকারি অর্থের অপচয় হয়েছে এবং অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেকোনো সময় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় থাকা দোয়ারাবাজারবাসী এখন অবিলম্বে সেতুর মূল কাঠামো পরীক্ষা করে মানসম্মত স্থায়ী সংস্কার এবং ভারী যান চলাচল সীমিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad