ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
Led Bottom Ad

৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৭/০২/২০২৬ ০০:০০:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ বাচ্চু মিয়াসহ ৮ জনের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাতিরকান্দি গ্রামে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাচ্চু মিয়া, রুবেল, লায়েক, জাবেদসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং সাধারণ মানুষকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গ্রামবাসীদের দাবি, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে ছায়েদ হোসেন ও ট্রাক্টর চালক চান মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এই চক্রটি, যাদের বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বক্তারা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০-১৫টি মামলা থাকলেও তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে। মোবাইলের মাধ্যমে এই মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতা জনাব গোলাম মোস্তফা। এদিকে, অভিযুক্ত বাচ্চু মিয়া ও তাঁর পরিবারের দাবি, মাটির গাড়ির ধুলাবালি রোধে পানি ব্যবহারের দাবি জানানোয় তাঁদের ওপর গভীর রাতে হামলা চালিয়ে বাড়ি ও গাড়ি ভাঙচুর করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় ভাঙচুর ও আহতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মানববন্ধনে কালা মিয়া, আক্তার হোসেন, অ্যাডভোকেট সুফি ইকবালসহ গ্রামের শতাধিক বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad