দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Led Bottom Ad

দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৭/০২/২০২৬ ২০:৪৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ মো. জীবন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত জীবন মিয়া মওলারপাড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জীবন মিয়া তাঁর বাড়ির পুকুরপাড়ে বিক্রির উদ্দেশ্যে মাদক মজুত করেছেন। অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালানোর চেষ্টা করেন, তবে র‌্যাব সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন মিয়া স্বীকার করেছেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিলেন। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাঁকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের এই বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad