ট্রাকে কয়লা পরিবহন বন্ধের দাবিতে তাহিরপুরে শ্রমিকদের বিক্ষোভ
Led Bottom Ad

হাজারো শ্রমিকের বেকার হওয়ার শঙ্কা

ট্রাকে কয়লা পরিবহন বন্ধের দাবিতে তাহিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/০২/২০২৬ ০০:৪৯:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শুল্ক স্টেশনগুলো থেকে সরাসরি ট্রাকে কয়লা পরিবহন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় কয়লা শ্রমিকরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় শতাধিক শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের ডিপো থেকে সরাসরি ট্রাকে কয়লা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়ার ফলে স্থানীয় কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি আন্দোলনকারীদের।

শ্রমিকদের ভাষ্যমতে, আগে ডিপো থেকে কয়লা মাথায় বহন করে ছোট নৌকায় এবং পরবর্তীতে পাটলাই নদীর তীরে বড় নৌকায় স্থানান্তরের প্রক্রিয়ায় বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হতো; কিন্তু বর্তমানে অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা ট্রাক ব্যবহার করায় সাধারণ শ্রমিকরা পুরোপুরি বেকার হয়ে পড়েছেন।

বিক্ষোভকারী শ্রমিক রোবেল মিয়া জানান, ভারী যান চলাচলের অনুমতিহীন সড়ক দিয়েও অবৈধভাবে ট্রাক চলছে, যা সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে।

এ বিষয়ে তাহিরপুর আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম জানান, বিষয়টি নিয়ে আগে কিছু আলোচনা শুনলেও এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি; তবে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রমিকরা অবিলম্বে ট্রাকে কয়লা পরিবহন বন্ধ করে সনাতন পদ্ধতিতে নৌপথে পণ্য পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad