জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শৌচাগার ভোগান্তি
Led Bottom Ad

বাইরেরটি তালাবদ্ধ, ভেতরেরগুলোর দরজা ভাঙা ও পানির সংকট

জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শৌচাগার ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৮/০২/২০২৬ ১৬:২৬:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৌচাগার নিয়ে চরম অব্যবস্থাপনার কারণে রোগী ও তাঁদের স্বজনরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালের একমাত্র বাইরের শৌচাগারটি উদ্বোধনের কয়েক মাস পর থেকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে, অন্যদিকে ভেতরের শৌচাগারগুলোর দরজা ভাঙা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং তীব্র পানি সংকটের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, শৌচাগারের দরজা ভাঙা থাকায় অনেক ক্ষেত্রে এক রোগীকে ব্যবহারের সময় অন্যজনকে বাইরে দাঁড়িয়ে পাহারার সহায়তা নিতে হচ্ছে; বিশেষ করে নারী রোগীদের জন্য নির্ধারিত শৌচাগার এবং ভিআইপি কেবিনের বাথরুমগুলোর অবস্থাও অত্যন্ত বেহাল। সেবা নিতে আসা সুমন মিয়া ও নুরুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, ভেতরের টয়লেটগুলোর দুর্গন্ধে সেখানে প্রবেশ করাই দায়, অথচ বাইরের ভালো শৌচাগারটি অকারণে বন্ধ রাখা হয়েছে। কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন, জনবল সংকটের কারণে বিপুলসংখ্যক রোগীর চাপে হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার রাখা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় দাবি করেন, বাইরের শৌচাগারগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তালাবদ্ধ রাখা হয় এবং প্রয়োজন মনে করলে সেগুলো খোলা হয়। ভেতরের শৌচাগারের অব্যবস্থাপনার বিষয়ে তিনি জনবল সংকটের কথা উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad