দোয়ারাবাজারে সৌদি আরবে নেওয়ার নামে প্রতারণার অভিযোগ
Led Bottom Ad

আট মাস ধরে কর্মহীন ও আকামাহীন মাজহারুল

দোয়ারাবাজারে সৌদি আরবে নেওয়ার নামে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৮/০২/২০২৬ ১৬:৪৩:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামে বিদেশে নেওয়ার নামে প্রতারণার শিকার হয়ে এক মধ্যবিত্ত পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে। একই গ্রামের আব্দুস শহীদের ছেলে বুরহান উদ্দীন, যার বিরুদ্ধে প্রতিবেশী মাজহারুল ইসলামকে সৌদি আরবে পাঠিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ ও হয়রানির অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগীর চাচা ফজলুর রহমান জানান, গত বছরের ২০ জুলাই চুক্তি অনুযায়ী মাসিক ১৫০০ রিয়াল বেতন ও দুই বছর পর কোম্পানি কর্তৃক ভিসা নবায়নের প্রতিশ্রুতিতে মাজহারুল সৌদি আরবে যান; কিন্তু আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি কোনো কাজ পাননি এবং তাঁর বৈধ আকামা (কাজের অনুমতিপত্র) তৈরি করে দেওয়া হয়নি। এতে প্রবাসে চরম ঝুঁকিপূর্ণ ও মানবেতর জীবনযাপন করছেন মাজহারুল। এ নিয়ে এলাকায় সালিশি বৈঠক হলে বুরহান উদ্দীন ১৫ দিনের মধ্যে কাগজপত্রের সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছয় মাস পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি; উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

তবে অভিযুক্ত বুরহান উদ্দীন সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মাজহারুলকে কোম্পানিতে কাজের সুযোগ দেওয়া হলেও তিনি নিজেই কাজ ছেড়ে পালিয়ে এসেছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। 

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন নিঃস্ব অবস্থা থেকে বাঁচতে এবং প্রবাসে থাকা মাজহারুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad