ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে একজন নিহত
Led Bottom Ad

ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৮/০২/২০২৬ ১৭:০৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মসজিদের টাকার হিসাব নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ফজল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরান নোয়াপুর গ্রামের মসজিদ কমিটি গঠন ও অভ্যন্তরীণ আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও ফজল মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল; যা আজ দুপুরে চূড়ান্ত সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে ফজল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad