তাহিরপুরে সনাতন পদ্ধতিতে কয়লা পরিবহন বহাল
Led Bottom Ad

এমপি কামরুলের হস্তক্ষেপে কাজে ফিরছেন হাজারো শ্রমিক

তাহিরপুরে সনাতন পদ্ধতিতে কয়লা পরিবহন বহাল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০৩/২০২৬ ০০:২১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শুল্ক স্টেশনগুলোতে ট্রাকে কয়লা পরিবহন বন্ধ করে পূর্বের ন্যায় সনাতন পদ্ধতিতে কাজ সচল রাখার দাবি অবশেষে বাস্তবায়ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানাজানি হলে স্থানীয় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তাঁরা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল করে সরাসরি ট্রাকে কয়লা পরিবহনের প্রতিবাদ জানিয়েছিলেন; কারণ এর ফলে সাধারণ শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছিলেন। শ্রমিকদের এই জীবন-জীবিকার সংকট বিবেচনা করে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় সনাতন পদ্ধতিতে (নৌপথ ও কায়িক শ্রমের মাধ্যমে) কয়লা পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

তাহিরপুর আমদানিকারক সমিতির সভাপতি হাজি খসরুল আলম আজ নিশ্চিত করেছেন যে, আগামীকাল থেকে শুল্ক স্টেশনগুলোতে পুনরায় সনাতন পদ্ধতিতেই পরিবহন কাজ শুরু হবে।

স্থানীয় শ্রমিকদের মতে, এই দ্রুত ও কার্যকর সিদ্ধান্তের ফলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষা পেয়েছে এবং সীমান্ত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে দীর্ঘদিনের উদ্বেগ নিরসন হয়েছে। শ্রমিক নেতারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও শ্রমিকের অধিকার রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিরা একইভাবে পাশে থাকবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad